রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-চক্র যান, নিরব ভুমিকায় হাইওয়ে পুলিশ। কালের খবর

মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-চক্র যান, নিরব ভুমিকায় হাইওয়ে পুলিশ। কালের খবর

মোঃ আশরাফ উদ্দীন, চট্রগ্রাম,সীতাকুণ্ড প্রতিনিধি, কালের খবর : নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অঞ্চলে অবৈধভাবে চলাচল করছে তিন চাকার যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব যানবাহনের চলাচল বন্ধ করতে হাইওয়ে পুলিশ যথেষ্ট তৎপর না বলে জানাম স্থানীয়রা।

মহাসড়কে দাড়ালেই দেখা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড দিয়ে উত্তরঞ্চলের বিভিন্ন জেলা থেকে চট্রগ্রামগামী দূরপাল্লার গাড়ি চলাচল করছে। বিপরীত দিকে চট্রগ্রাম ছেড়ে আসা গাড়ি চলাচল করছে। আর পাল্লা দিয়ে ছুটছে তিন চাকার বিভিন্ন ধরনের গাড়ি। আছে নছিমন, করিমন, ভটভটি, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান।

২০১৫ সাল থেকে দেশের ২২টি মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

মহাসড়কের সীতাকুণ্ড অঞ্চলে প্রতিনিয়ত ঘটছে নানান দুর্গটনা আর এসবের বেশির ভাগের কারণ হচ্ছে তিন চাকার যান চলাচল।এসব বিষয় নিয়ে হাইওয়ে পুলিশের সাথে কথা বলতে গেলে টেরীয়াইল হাইওয়ে পুলিশের ডিউটি অফিসার অপুল কথা বলতে নারাজা।নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলে টেরীয়াইল হাইওয়ে পুলিশ পাড়ীর সহযোগিতায় এসব তিন চাকার গাড়ী চলাচল করে।পাড়ীর সামনে দিয়েই প্রতিদিন চলাচল করতেছে শতশত গাড়ী।দর্শকের ভূমিকা পালন করতেছে হাইওয়ে। এ ধরনের তিন চাকার যানবাহনের মহাসড়কে চলাচল অবিলম্বে বন্ধ হওয়া দরকার। না হলে অকালে আরও অনেক মানুষের প্রাণ যাবে।

নাম প্রকাশ না করার শর্তে এক সি,এন,জি চালক বলেন, ‘নিষেধের বিষয়টি আমি জানি। কিন্তু জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে যাই। এ ছাড়া আমরা অনেকটা পুলিশদের ম্যানেজ করেই গাড়ি চালাই। তা না হলে কি মহাসড়কে গাড়ি চালানো যায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com