শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে জানান ফুলেল শুভেচছা। কালের খবর পাহাড়ের সমীকরণ ও দেশনায়কের রেইনবো নেশন: ব্যারিস্টার মীর হেলাল কেন সময়ের সাহসী চয়ন। কালের খবর
দেশের উন্নয়নে শেখ হাসিনার জুড়ি নেই : মন্নাফি। কালের খবর

দেশের উন্নয়নে শেখ হাসিনার জুড়ি নেই : মন্নাফি। কালের খবর

স্টাফ রিপোর্টার, কালের খবর : ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি বলেছেন, মহামারি করোনাভাইরাসে সারাবিশ্ব যখন আতঙ্ক আর উদ্বকণ্ঠায়, তখনও রাজধানীসহ সারাদেশে একের পর এক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশংসা কুড়িয়েছে যাচ্ছেন জাতির পিতার সুযোগ্যকণ্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে শেখ হাসিনার জুড়ি নেই বলেও মন্তব্য করেন তিনি। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘‘উন্নত রাষ্ট্র গঠনে বর্তমান সরকারের ভূমিকা’’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই আলোচনা সভার আয়োজন করে দেশীয় নৃত্যকলা একাডেমী ও শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সহসম্পাদক অধ্যক্ষ মো: সুজাউল করিম চৌধুরী বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মো: নুরুল ইসলাম তালুকদার এমপি ও ড.মো: কুতুব উদ্দিন চৌধুরী প্রমূখ। আবু আহমেদ মন্নাফি বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে মাননীয় জননেত্রী শেখ হাসিনার জুড়ি নেই। করোনা মহামারিকালেও জাতির পিতার জেষ্ঠ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যা করার দরকার শেখ হাসিনা করছেন। দেশের দক্ষিনাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রুপ দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমি দিয়ে ঘর নির্মাণ করে দিয়েছেন। যে কাজটি বিশ্বে আর কোনো দেশ করতে পারেনি, বাংলাদেশেই প্রথম গৃহহীন মানুষদের মধ্যে জমি ও ঘর ণির্মান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। আজকে সবদিকে থেকে বাংলাদেশ উন্নত। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশে মহামারি মোকাবিলায় সরকারের জীবন ও জীবিকার সুষম নীতির কারণেই বাংলাদেশের উন্নয়নের বিষয়টি সম্ভব হয়েছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। অর্থনীতি, মানবসম্পদ, অবকাঠামো, নিরাপত্তা, রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে শুরু করে এমন কোনও ক্ষেত্র নেই যেখানে উন্নতির ছোঁয়া লাগেনি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো: সুজাউল করিম চৌধুরী বাবুল বলেন, ১/১১ পরবর্তী সময়ে হাহাকারের দেশ থেকে উন্নতের শিখরে দেশকে নিয়ে এসেছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০০৮ সালে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন বলেই আজকে সবদিক থেকে উন্নত জীবন-মান সবাই ভোগ করছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বে আজকে উন্নয়নে রোল মডেল। বিশ্বের প্রথম পাঁচ জন প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা অন্যতম। তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছেন। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, সরকার দেশের অসহায় ও দরিদ্র মানুষদের বিভিন্ন ভাতার মাধ্যমে সহযোগিতা করছে। করোনা ভাইরাসে যখন সারা বিশ্বের উন্নয়ন কর্মকান্ড বন্ধ রয়েছে ঠিক তখনই বাংলাদেশে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com