বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সবুজের আহরনে ডেমরায় ঢাকার সিনিয়র সাংবাদিকদের মিলন মেলা। কালের খবর

সবুজের আহরনে ডেমরায় ঢাকার সিনিয়র সাংবাদিকদের মিলন মেলা। কালের খবর

কালের খবর ডেস্ক : 

আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে দ্বিতীয় ধাপে বাজেট পরবর্তী সময়ে নিউজ কাভার শেষে ডেমরার আমুলিয়া মডেল টাউনের ‘ আমুলিয়া বৃটিশ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে আড্ডা জমিয়েছেন ঢাকার সিনিয়র সাংবাদিকগন। ইটপাথরের শহরে একটু সবুজের আহরনে খোলা আকাশের নিচে প্রায় ৭০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতি তে আড্ডা পরিনত হয় সাংবাদিক মিলন মেলায়।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সরকারের বাজেট পরবর্তী সময়ে বৃহত্তর ময়মনসিংহ রির্পোটাস ফোরাম-ঢাকা এর সাংগঠনি সম্পাদক ও জনতা পত্রিকার জেষ্ঠ প্রতিবেদক সফিকুল ইসলাম এর সঞ্চালনায়
ডেমরা আমুলিয়া মডেল টাউনে সাংবাদিকদের মিলন মেলায় উপস্থিত ছিলেন সাংবাদিকদের অভিভাবক ও বাসস এর উপপ্রধান বার্তা সম্পাদক ওমর ফারুক, বিএফইউজে মহাসচিব আবদুল মজিদ, সাংবাদিক নেতা ও কালের কণ্ঠ সিনিয়র রির্পোটার লায়েকুজ্জামান, সংবাদ এর সহ সম্পাদক আলম হোসেন, রুপগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি ও কলামিস্ট মীর আবদুল আলীম, সাংবাদিক নেতা পিলু, জয়বাংলা সাংবাদিক মঞ্চ এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, আবেদীন, নয়াদিগন্ত সিনিয়র রির্পোটার মনিরুল ইসলাম রোহান,  ইনকিলাব এর ইয়াছিন রানা,
 দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিএফইউজে’র কাউন্সিলর এম আই ফারুক আহমেদ, দৈনিক প্রভাত এর সিনিয়র রিপোর্টার ফারুক আহাম্মেদ সুজন, দৈনিক যায়যায়দিন এর সিনিয়র রির্পোটার ফয়সাল খান, দৈনিক সময়ের আলোর সিনিয়র রির্পোটার আবদুল্লাহ মামুন, চ্যানেল আই এর শাখাওয়াত লিংকন, বিজয় টিভি লিটন, ইনডিপেনডেন্ট টেলিভিশন এর সিনিয়র রির্পোটার নাহিদ কামাল, কলকার্তা টেলিভিশনের বাংলাদেশ ব্যুরোচিফ শেখ জনি ইসলাম, যুগান্তরের রুপগঞ্জ প্রতিনিধি এ হাই মিলন, যুগান্তরের ডেমরা প্রতিনিধি মাহবুব মনি, আমাদের সময়ের ডেমরা প্রতিনিধি মিজানুর রহমান, এশিয়ান টিভি রির্পোটার শহীদুল্লাহ গাজী, আমাদের সময় ডটকমের ডেমরা প্রতিনিধি বছিরউদ্দিন,  আবদুছ সালাম,  মাহাবুব কিরন মানিক ও আমুলিয়া বৃটিশ স্কুল এর শিক্ষক সহ আরো অনেকে।
এ সময় উপস্থিত সাংবাদিক নেতারা আওয়ামী লীগ সরকারের ঘোষিত বাজেটকে সময়োপযোগী ও জনবান্ধব বাজেট ঘোষণা করায় প্রধানমন্রী শেখ হাসিনা ও তার সরকারকে ধন্যবাদ জানান এবং সাংবাদিকদের সর্বদায় ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

পরে সাংবাদিক নেতাদের অভিনন্দন জানান ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন ও ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর সালাহউদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com