বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে বিজয় টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কালের খবর

নবীনগরে বিজয় টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কালের খবর

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে সোমবার দুপুরে নবীনগর প্রেসক্লাবে বিজয় টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও বিজয় টিভির নবীনগর প্রতিনিধি জালালউদ্দিন মনিরের সভাপতিত্বে ও মাই টিভির প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, সহকারী কমিশনার(ভূমি) ইকবাল হাসান,নবীনগর থানার অফিসার্স ইনচার্জ আমিনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, অধ্যাপক কান্তি কুমার ভট্টাচার্য,
প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মিঠু সূত্রধর পলাশ, ডা.নজরুল ইসলাম,সফিকুল ইসলাম বাদলসহ স্থানীয় সাংবাদিকগন।

বক্তারা বিজয় টিভির ৯ম বর্ষে পর্দাপনকে স্বাগত জানান এবং সকল কলাকোশলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিজয় টিভির সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনাসভা শেষে কেক কেটে বিজয় টিভির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com