রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মুন্সীগঞ্জ লৌহজংয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন। কালের খবর

মুন্সীগঞ্জ লৌহজংয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন। কালের খবর

শেখ মো. সোহেল রানা, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি, কালের খবর : মুন্সীগঞ্জের লৌহজংয়ে যোতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গিয়েছে। নির্যাতিতা নারী এ নির্যাতনের অভিযোগ দায়ের করেন লৌহজং থানায়।

জানা যায়, লৌহজং উপজেলার বেজগাও ১নং ওয়ার্ডের বাসিন্দা রামকানু মন্ডল। তাঁর মেয়ে মালা রাণী মন্ডলকে ২০১৬ সালে বিয়ে দেন শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের নাগরনন্দি গ্রামের সম্ভু সরকারের ছেলে জয়ন্ত সরকারের সাথে। বিয়ের কিছুদিন পর মালার কাছে ব্যবসার কথা বলে তার পরিবার থেকে ৫ লাখ টাকা আনতে বলে। এবং মালা এ বিষয়টি তার বাবাকে বললে মালার বাবা ৫ লাখ টাকা অনেক কষ্ট করে জোগাড় করে দেন। বিয়ের দুই বছর পরে আবারও মালাকে টাকা আনতে বলে স্বামী জয়ন্ত সরকার ও শ্বশুর-শ্বাশুড়ি। কিন্তু এবার মালা টাকা না দিতে পারায় মালার উপর মালার স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও দেবর নির্যাতন শুরু করে। এক পর্যায়ে মালাকে বাবার বাড়ি দিয়ে যায় বাবার বাসায় দিয়ে যাওয়ার তিনবছর পেরিয়ে গেলেও মালা ও তার সন্তানের ভরণপোষণ দেননি স্বামী। বহুবার স্বামী ও শ্বশুড়-শ্বাশুড়ির সাথ বলেও যেতে পারেনি স্বামীর বাড়িতে। তাই বাধ্য হয়ে গতকাল মঙ্গলবার দুপুুুরের লৌহজং থানায় একটি অভিযোগ দায়ের করেন মালা।

মালা রাণী জানান, কোন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যায় না। থানা পুলিশ তো দূরের কথা। আমি আজ অসহায় হয়ে আইনী সহায়তা নিতে আসছি। আমার একটি মেয়ে সন্তান আছে। আমাকে আমার স্বামী তিন বছরের বেশি হলো বাবার বাসায় রেখে গিয়েছে। ভরনপোষণ তো দূরের কথা খোঁজ খবর পর্যন্ত নেয় না। সে সাথে ফোনে বা অন্য কোনভাবে যোগাযোগ করলে টাকা নিয়ে যেতে বলে। তিনি আরও জানান মেয়ে সন্তান ও টাকার জন্য আমার স্বামী ও তার পরিবার আমার সাথে এরকম করছে।

এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, দুপুরে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন মালা রাণী। আমরা পাশের উপজেলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করে এ বিষয়ে আইনী প্রদক্ষেপ নিবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com