রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মাইকিং করে এ্যানথ্রাক্সে আক্রান্ত ২ গরুর মাংস বিক্রি। কালের খবর

মাইকিং করে এ্যানথ্রাক্সে আক্রান্ত ২ গরুর মাংস বিক্রি। কালের খবর

নয়ন ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামে এ্যানথ্রাক্সের উপসর্গে অসুস্থ্য ২ টি গরু জবাই করে শোয়া ৪ মন মাংস বিক্রি করার ঘটনা ঘটেছে। সোমবার (৩ মে) রাতে এ্যানথ্রাক্সে আক্রান্ত গরু ২টি জবাই করা হয় ও মঙ্গলবার (৪ মে) এলাকায় মাইকিং করে তা বিক্রি করা হয়।
গরু দুটির মালিক উপজেলার টেকুয়াপাড়া গ্রামের মৃত তাজের আলীর ছেলে আবুল কালাম ও তার ছেলে বোরহান উদ্দিন জানায়, ‘গত রোববার বিকেলে ঘাস খাওয়ানোর পর থেকে তাদের একটি গাভী ও একটি ষাঁঢ় গরুর পেট ফুলে যায় ও খাওয়া বন্ধ করে দেয়। প্রবল জ্বর এসে গরু দুটির পায়ের মাংস পেশি ফুলে শক্ত হয়ে যায় এবং পায়খানাও বন্ধ হয়ে যায় ও পায়ুপথে রক্ত বের হয়। পরে জনৈক পশু চিকিৎসক ও এলাকাবাসীর পরামর্শে সোমবার রাতে অসুস্থ্য গরুদুটি জবাই করে সস্তা দামে বিক্রি করা হয়। বিক্রির শেষ পর্যায়ে ৩ ব্যাগ মাংস জব্দ করে মাটির নীচে পুঁতে দেয় পশু কর্মকর্তা।’
উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা: কাওছার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাংস উদ্ধার ও তা ধ্বংশ করা হয়েছে। সেইসাথে ঘটনাস্থলে লবন দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে।’
অপরদিকে, শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান জানান, ‘ধারণা করছি যে এটা ফুড পয়েজনিং থেকে গরু দুটির এ সমস্যা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর প্রকৃত রোগের কারণ জানা যাবে। ঘটনাস্থল থেকে যতটুকু মাংস উদ্ধার করা হয় তা মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com