রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বিয়ে না করেই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, অতঃপর..

বিয়ে না করেই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, অতঃপর..

বরগুনা প্রতিনিধি, কালের খবর :
বিয়ে না করেও স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাসের অভিযোগে বরগুনায় এনএসআই-এর এক গাড়ি চালকসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটক ওই গাড়ি চালকের নাম মো. জাহিদুল ইসলাম। তিনি এনএসআই এর বরগুনা কার্যালয়ে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিয়ে না করেই গত ১লা এপ্রিল থেকে বরগুনার লাকুরতলা এলাকায় ওই নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন জাহিদুল। পরে নানা টালবাহানায় বিয়ে না করায় ওই নারী বিষয়টি স্থানীয়দের অবগত করেন। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে খবর দেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন বরগুনার এনএসআই এর সহকারী উপ-পরিচালক লুৎফর রহমান।
এ বিষয়ে বরগুনার এনএসআই এর সহকারী উপ পরিচালক লুৎফর রহমান বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে পুলিশ ওই নারীসহ জাহিদুলকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, এনএসআই এর গাড়িচালক জাহিদুল বিয়ে না করেও ওই নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে বসবাস করতেন।

ওই নারীর মাধ্যমে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাদের আটক করে পুলিশে খবর দেন।
এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বরগুনার এনএসআই এর সহকারী উপ পরিচালকও। তিনি ওই নারী এবং জাহিদুলের সঙ্গে কথা বলে তাদের বিবাহ না হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এরপর তার অনুমতি নিয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com