শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
মোবাইল ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। কালের খবর

মোবাইল ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। কালের খবর

স্টাফ রিপোর্টার, কালের খবর : রাজধানীর কারওয়ানবাজার সোনারগাঁও ক্রসিং এলাকায় এক মোবাইল ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেছে ডিএমপি ট্রাফিক পুলিশ। গতকাল সোমবার সকাল ৮ টার দিকে সোনারগাঁও ক্রসিং এলাকায় এক যাত্রীর মোবাইল ছিনতাই করে পালানোর সময় তাকে হাতে-নাতে তাকে ধরে ফেলা হয়। ছিনতাইকারীর নাম হাসনাইন।
জানা গেছে, সায়মা সরকার নামক একজন মহিলা আইনজীবি বাংলা মোটর থেকে কারওয়ান বাজার যাবার পথে সোনারগাঁও ক্রসিংয়ে ঐ ছিনতাই কারীর কবলে পড়েন। সায়মা সরকার বলেন, তার মোবাইল ছিনতাই করে ঐ যুবক দৌড়ে পালিয়ে যাচ্ছিল এ সময় ট্রাফিক পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে দৌড়ে গিয়ে ছিনতাইকারীকে আটক করে এবং মোবইলটি উদ্ধার করেন। এজন্য তিনি ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগ কারওয়ান বাজার বক্সের টিআই বিপ্লব ভৌমিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মহামারি করোনা ভাইরাসের মধ্যেও বাংলাদেশ পুলিশ নিরলসভাবে অনেক প্রশংসনীয় কাজ করে যাচ্ছে যা অনেকেই জানে না বলে ভুক্তভোগী নারী আইনজীবির দাবী। কাওরান বাজার সোনারগাও ক্রসিংয়ে রিকসাযোগে এক নারী জরুরী কাজে যাওয়ার সময় ছিনতাইকারী যুবক ঐ নারীর মোবাইল ছিনিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ট্রাফিক বক্সের কর্তরত ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক এর নেতৃত্বে সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল এবং কনস্টেবল আমিরুল ইসলাম ধাওয়া করে ছিনতাইকারী হাসনাইনকে ধরে ফেলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশান এলাকায়। তার বাবার নাম মহিউদ্দিন। সে ঢাকার কারওয়ান বাজার এলাকায় বসবাস করে। ধৃত ছিনতাইকারী হাসনাইন কে পড়ে কলাবাগান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com