বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শিপ্রা রাণী দেবী,যার অনুপ্রেরণা হাজারো শিক্ষার্থীর পথচলা। কালের খবর

শিপ্রা রাণী দেবী,যার অনুপ্রেরণা হাজারো শিক্ষার্থীর পথচলা। কালের খবর

মোঃ আশরাফ উদ্দীন, চট্রগ্রাম, সীতাকুণ্ড প্রতিনিধি, কালের খবর : প্রতিটি মানুষের জীবনে একজন আদর্শ ব্যক্তি থাকেন। ওই আদর্শ ব্যক্তির ব্যক্তিত্ব, আচার-আচরণ, জীবনযাপন আমরা অনুকরণ করতে চাই। আমিও ব্যতিক্রম নই। আমার জীবনেও এমন একজন মানুষ আছেন যার কারণে আমার বদলে যাওয়া, এক নতুন আমি কে খুঁজে পাওয়া। তিনি আমার শিক্ষাগুরু শিপ্রা রাণী দেবী । তিনি চট্রগ্রাম জেলার,সীতাকুণ্ড থানার আওতাধীন জাফর নগর অর্পণা চরণ উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক। একজন সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল হিসেবে তিনি পরিচিত। তার জীবনের গল্প আমাকে অনুপ্রেরণা জোগাত। তার সংগ্রামী জীবন আমার কাছে আদর্শ।

শিপ্রা রাণী দেবী ম্যাম বন্ধুত্বসুলভ ছিলেন, কারণ প্রতিটি বিষয় তাঁর কাছে বিনা বাধায় শেয়ার করা যেত।ম্যামকে কোনো সমস্যার কথা বললে তিনি তা সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করতেন। তিনি সবসময় অনুপ্রেরণা জোগাতেন এবং সর্বোচ্চ চেষ্টা করতেন আমাদেরকে তার সেরাটা দিতেন। তিনি আমাদের মানুষের মতো মানুষ হওয়ার প্রেরণা দিয়েছেন, শুধু তাই নয় জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করেছেন। শিক্ষকদের মুখ্য কাজ যদি শিক্ষাদান হয়, আমি মনে করি ম্যাম আমাদের শিক্ষার পাশাপাশি জীবনের মূল উদ্দেশ্য খোঁজার উৎসাহ দিয়েছেন। আজ আমার এত দূর পর্যন্ত আসার মূলে রয়েছে ম্যামের অবদান।ম্যামআপনি সুস্থ থাকেন এটাই আমার একমাত্র প্রত্যাশা। কারণ আমাদের মতো অগণিত শিক্ষার্থী আপনার দিকেই তাকিয়ে আছেন। ম্যাম,আপনার অজান্তে কোনো ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দেবেন। ভাল থাকুক আমার প্রিয় শিক্ষিকা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com