শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
রাজবাড়ীতে শিক্ষককে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার। কালের খবর

রাজবাড়ীতে শিক্ষককে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার। কালের খবর

মোঃ সাকিব মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধী, কালের খবর  :  রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া লিয়াকত স্মৃতি স্কুল এন্ড কলেজের শিক্ষক মো.বদিউজ্জামান বদর (৪০) কে রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা মামলার দুই নং আসামী ইলিয়াস মন্ডলকে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফায়েজুর খান।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা ১১ টার দিকে বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী ইলিয়াস মন্ডল কোনাগ্রামের আলীবদ্দী মন্ডলের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফায়েজুর খান বলেন, কলেজ শিক্ষককে লোহার রড ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টার মামলার দুই নং আসামী ছিল ইলিয়াস মন্ডল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা ১১ টার দিকে তাকে কোনাগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ৪ এপ্রিল রোববার বিকালে নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের বাইতুল মামুর জামে মসজিদের সামনে লোহার রড ও চাপাতি দিয়ে নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের শিক্ষক বদিউজ্জামানকে কুপিয়ে গুরুতর জখম করে আসামীরা।

এক পর্যায়ে আসামীরা বদিউজ্জামানকে মৃত ভেবে তাকে ফেলে রেখে চলে গেলে তার আর্তচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে আহত শিক্ষকের স্বজনরা দ্রুত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে ভর্তি করান এবং ঐ রাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার পায়ে অস্ত্রপচার করান। তার মাথা ও হাতের বিভিন্ন ক্ষতস্থানে সেলাই করা হয়। তার বাম পায়ের হাটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত দুটি জায়গার মোট তিনটি অংশ ভেঙে যায়।

এ ঘটনায় আহত কলেজ শিক্ষকের বড় ভাই মো. ইসলাম মন্ডল বাদী হয়ে পরের দিন সোমবার রাতে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৩/৪৭।

সেই মামলায় নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের মৃত তিজারত মন্ডলের ছেলে বিএনপি নেতা শাহাদত মন্ডল, আলীবদ্দি মন্ডলের ছেলে ইলিয়াস মন্ডল ও জাকির মন্ডলের ছেলে ইরান মন্ডলকে আসামী করা হয়। উক্ত আসামীর মধ্যে এক নং আসামী শাহাদত মন্ডলের নামে বালিয়াকান্দি থানায় আরো তিনটি মামলা রয়েছে। ১নং আসামী এলাকার অপরাজনীতি করে থাকেন বলেও জনশ্রুতি রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com