বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে দিন-দুপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি। কালের খবর

নবীনগরে দিন-দুপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি। কালের খবর

নবীনগর  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসকাবে সাবেক সভাপতি শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি মাহাবুব আলম লিটনের বাড়িতে তার বড় ভাই সামছুল আলম শ্যামলের ঘরে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে।

রোববার (০৪ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। চুরের দল ষ্টীলের আলমারি ও ষ্টিলের ফাইলকেবিনেট ভেংগে নগদ ১,২০,০০০ টাকা কিছু স্বর্ণালংকার নিয়ে যায়। খবর পেয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ পুলিশ টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানায়, নবীনগর পৌরসভা সদর আদালত মাকের্টের পিছনে ওই সাংবাদিকের বাড়ি। তার বড় ভাই বোনের ঘর নির্মানের টাকা ও মেয়ের বেতনের টাকা ব্যাংক থেকে তুলে ঘরে ফাইল কেবিনেটের ড্রয়ারে রেখে ঘর তালা দিয়ে পশ্চিম পাড়ায় মেয়ের বাসায় যান। তার স্ত্রী সরকারি চাকুরীজীবি হিসাবে কর্মস্থলে ছিলেন। বাড়ি সকলে কর্মজীবী হওয়া সবাই ঘরের বাইরে ছিলেন। বাড়ি খালি থাকায় সেই সুযোগে ঘরের দরজা কবজী খুলের ঘরে ঢুকে উক্ত মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় চুরেরা সিসি ক্যামারার মটেম খুলে নিয়ে যায়।

থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, আমরা অভিযোগ নিয়েছি, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com