শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
তালতলীর টেংরাগিরি-ইকোপার্কে এক নারীকে গণধর্ষণ। কালের খবর

তালতলীর টেংরাগিরি-ইকোপার্কে এক নারীকে গণধর্ষণ। কালের খবর

মোঃ রফিকুল // তালতলী উপজেলা প্রতিনিধি, কালের খবর :

তালতলীতে দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা সোনাকাটার টেংরাগিরি-ইকোপার্কে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে তালতলী থানায় মামলা দায়ের করেন। এরা হলেন- সোহাগ (২৫), হাসান (২৮), মিজানুর (২৪) ও জাহিদুল (২৭)।

মামলার বিবরণে জানা যায়, গতকাল বুধবার বিকেলে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে আমতলী থেকে তালতলীর সোনাকাটার টেংরাগিরি-ইকোপার্কে ঘুরতে আসেন এক নারী ও তার দুলাভাই। প্রবেশদ্বারের কিছুটা ভেতরে আসার পর পানি খেতে চান ওই নারী। তার দুলাভাই পানি আনতে গেলে মোটরসাইকেল চালক ও ওই নারীকে টার্গেট করে চার বখাটে। মোটরসাইকেল চালককে মারধর করে গাছের সাথে বেঁধে ভুক্তভোগীকে গভীর জঙ্গলে নিয়ে যায় তারা। সেখানে অভিযুক্ত সোহাগ ও হাসান তাকে ধর্ষণ করে আর মিজানুর ও জাহিদুল পাহারা দেয়।

পরে ওই নারীর চিৎকার শুনে এগিয়ে আসেন স্থানীয় লোকজন। তারা সেখান থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com