শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
টাঙ্গাইলের সখীপুরে ডাকাতি মামলার আসামি চুরি করতে গিয়ে ধরা। কালের খবর

টাঙ্গাইলের সখীপুরে ডাকাতি মামলার আসামি চুরি করতে গিয়ে ধরা। কালের খবর

সখীপুর প্রতিনিধি, কালের খবর :
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ডাকাতি মামলার আসামি ইজিবাইক চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লেন। ঘটনাটি রোববার বিকেলে নলুয়া বাজার এলাকায় ঘটে।এ ঘটনায় ইজিবাইক মালিক শাহজালাল বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন।এ মামলার আসামি জসিম(২৮)পঞ্চগড়ের দেবীগঞ্জের উপজেলার শালভাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।বর্তমানে আশুলিয়া থানার পূর্ব শিকাপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।আসামির নামে আশুলিয়া থানায় ডাকাতি মামলা রয়েছে। ইজিবাইক চুরি মামলার বিবরণ সূত্রে জানা যায়,সখীপুরের কচুয়া বাজার থেকে একজন রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।সেখান থেকে দুজন পুরুষ ও একজন নারী মালামাল নিয়ে কচুয়া যাবেন বলে ইজিবাইকটি ভাড়া নেন।ইজিবাইক টিতে নারীকে রেখে কার্টন ভর্তি মালামাল আনার জন্য ইজিবাইক চালক শাহজালালকে নিয়ে দোতলায় যান।একপর্যায়ে ১৫মিনিট পরে ঐ দুইব্যক্তি ইজিবাইক চালক শাহজালালকে ঐ নারীর কাছে পাঠায় কত কার্টন মাল আনতে হবে।শাহজালাল নিচে নেমে দেখেন তার ইজিবাইকটি সেখানে নেই।ইজিবাইকটি না পেয়ে চালক শাহজালাল কান্নাকাটি শুরু করেন।উপজেলার বিভিন্ন স্টেশনে ইজিবাইক সমিতির নেতাদের ফোনে গাড়ি চুরি বিষয়টি জানানো হয়।ফোনের বর্ণনামতে,উপজেলার নলুয়া বাজারে চুরি হওয়া ইজিবাইকসহ জসিমকে আটক করে পিটুনি দিয়ে সখীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।ঐ ঘটনায় নারীসহ চোরচক্রের বাকী সদস্যরা সটকে পড়েন।ইজিবাইক চালক শাহজালাল বলেন,আমি মাস খানেক আগে কিস্তি করে ১লক্ষ ৭০হাজার টাকা দিয়ে কিনে আনি।আমি প্রতারকের খপ্পরে পড়েছিলাম।আমার কপাল ভালো ইজিবাইকটি ফিরে পেয়েছি। এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক( এস আই)মো.শাহীন মিয়া বলেন,আসামি জসিম  চুরি, ডাকাতি ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।আগামীকাল সোমবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com