শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় যুবক নিহত। কালের খবর

হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় যুবক নিহত। কালের খবর

সাঈদুর রহমান,ঝিনাইদহ জেলা প্রতিনিধি, কালের খবর :
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় নিহত হয়েছে রাহুল হোসেন রাতুল (২৩) নামে কুরিয়ার সার্ভিসের এক কর্মী। আহত হয়েছে প্রান্ত নামের আরও একজন। নিহত রাতুল হরিণাকুন্ডু উপজেলার রতিডাঙ্গা গ্রামের মন্টু মিয়ার ছেলে। নিহত রাতুল চার মাস আগে বিয়ে করেছিল।
বুধবার সকালে হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয় তার সঙ্গী প্রান্ত নামে আরেক যুবক। প্রান্ত একই উপজেলার ভবানীপুর গ্রামের জয়দেব কুমারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে হতাহতরা মোটরসাইকেলযোগে হরিণাকুন্ডু থেকে ঝিনাইদহে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাতুল ও প্রান্ত গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে রাতুল মারা যায়।
হরিনাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘাতক বাসটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com