শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে জানান ফুলেল শুভেচছা। কালের খবর পাহাড়ের সমীকরণ ও দেশনায়কের রেইনবো নেশন: ব্যারিস্টার মীর হেলাল কেন সময়ের সাহসী চয়ন। কালের খবর মেধার সার্বভৌমত্ব : বইপাঠের মাধ্যমে নতুন বাংলাদেশের রাষ্ট্রকৌশল। কালের খবর অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, আইনি পদক্ষেপের পথে জয়নাল আবেদীন ভূইয়া। কালের খবর হয় ইজারা বাতিল করেন, নয় আমাগোরে মাইরা ফালান’। কালের খবর
শ্রীমঙ্গলের কুখ্যাত আসমার আস্তানা থেকে পতিতাসহ খদ্দের আটক। কালের খবর

শ্রীমঙ্গলের কুখ্যাত আসমার আস্তানা থেকে পতিতাসহ খদ্দের আটক। কালের খবর

সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালের খবর :

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের হাউজিং এস্টেট এলাকার উত্তর দিক থেকে ২ পতিতা ও ২ খদ্দের পুলিশের হাতে আটক হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির ও এসআই মো. আলমগীর এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ভাড়াউড়া রোডে কুখ্যাত পতিতা আছমার আস্তানা থেকে তাদের আটক করা হয়।

আটক কৃতরা হল হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নান ঘাট এলাকার রহমত আলীর ছেলে আবদুল ওয়াহিদ (২৭),উপজেলার লাল বাগ এলাকার শেকুল মিয়ার ছেলে মোহন মিয়া (২৩),মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আমির হোসেন দেওয়ানের মেয়ে আফসানা (৩৫) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলার ধনিয়া এলাকার আইয়ুব আলীর মেয়ে রাশিদা (২৬) কে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্হায় হাতেনাতে আটক করা হয়।

আটক কৃত পতিতারা জানায় তাদেরকে পতিতা আছমা প্রলোভন দিয়ে এখানে এনে পতিতাবৃত্তি কাজে নিয়োগ করে।

এ ব্যাপারে ওসি তদন্ত হুমায়ুন কবিরের জানান,পতিতা আছমা দীর্ঘ দিন থেকে শ্রীমঙ্গলে পতিতাবৃত্তি কাজে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশি অভিযান ভবিষ্যৎ অব্যাহত থাকবে বলে জানান। এ ব্যাপারে তিনি তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার করার অনুরোধ করেন।
তিনি হুশিয়ারী দিয়ে বলেন শ্রীমঙ্গলে কোন ধরনের অনৈতিক কাজে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেয়া হবে বলে জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com