বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো সহস্রাধিক মানুষ। কালের খবর

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো সহস্রাধিক মানুষ। কালের খবর

মো.সোহেল রানা,লৌহজং প্রতিনিধি, কালের খবর : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সহস্রাধিক নারীপুরুষ বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন সেবা পেয়েছেন। এসময় অনেকেই হাঁসি মুখে দেখা যায়। আজ সোমবার সকালে উপজেলার শিমুলিয়া বাজার সংলগ্ন খড়িয়া মুক্তি সংঘ মাঠে ১৬ তম বার্ষিক এ চক্ষু সেবার আয়োজন করে। চাঁদপুরের বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ১৫ সদস্য ডাক্তাররা চিকিৎসা প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন এবং বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার।

খড়িয়া মুক্তি সংঘের সভাপতি ফেরদৌস আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান হাওলাদার, ব্যবসায়ী বিল্লাল হোসেন, ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, কোলাপাড়া ইউপি চেয়ারম্যান নেছারউল্লাহ সুজন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবু প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র পাল, সমাজ সেবক রহমান শেখ, খড়িয়া মুক্তি সংঘের সাংগঠনিক সম্পাদক জুন্নু মেম্বার, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন জনি, আশরাফ উকিল প্রমুখ।

খড়িয়া মুক্তি সংঘের সভাপতি ফেরদৌস আলম খান জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও আমাদের খড়িয়া মুক্তি সংঘের আয়োজনে অসহায় মানুষদের চোখের সেবা দিচ্ছি। ১৫০ জনের চোখে অপারেশন, ৩০০ জনকে চশমা ও প্রায় ১ হাজাট মানুষকে ঔষধ প্রধান করা হয়েছে। আগামীকাল (আজ মঙ্গলবার) চাঁদপুরে নিয়ে তাদের চোখের অপারেশন করানো হবে। আমরা এ কার্যক্রম চালিয়ে যাবো। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com