বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাপ্তাহিক সীতাকুণ্ডের ক্যালেন্ডার উদ্বোধন ও কবি বাসু দেব নাথের জন্মদিন উদযাপন। কালের খবর

সাপ্তাহিক সীতাকুণ্ডের ক্যালেন্ডার উদ্বোধন ও কবি বাসু দেব নাথের জন্মদিন উদযাপন। কালের খবর

মোঃআশরাফ উদ্দীন, চট্রগ্রাম, সীতাকুন্ড প্রতিনিধি, কালের খবর : 
সাপ্তাহিক সীতাকুণ্ড পত্রিকার ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার উদ্বোধন ও সাহিত্য সম্পাদক কবি বাসু দেব নাথ এর জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল ফেব্রুয়ারী সন্ধ্যায় সীতাকুণ্ডের একটি অভিজাত রেস্টুরেন্টে সাপ্তাহিক সীতাকুণ্ড পরিবারের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক দেবাশীষ ভট্টাচার্য। সাপ্তাহিক সীতাকুণ্ড পত্রিকার প্রধান সম্পাদক খায়রুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, সাপ্তাহিক সীতাকুণ্ড পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুলাইমান মেহেদী হাসান, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাবেক সহ সভাপতি খোরশেদ আলম, সীতাকুণ্ড ব্যবসায়ী দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কামরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। পত্রিকার প্রধান প্রতিবেদক এম কে মনির এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রথম প্রহর ফাউন্ডেশনের সভাপতি জিল্লুর রহমান শিবলী, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সোহেল, সীতাকুণ্ড কার মাইক্রো চালক সমবায় সমিতির সভাপতি পদ প্রার্থী বাবলু, আলো মানবিক উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সাদেক, সুপ্তধারা ফাউন্ডেশনের সভাপতি ফারহান সিদ্দিক নাঈম প্রমুখ।

অনুষ্ঠানে সাপ্তাহিক সীতাকুণ্ডের ক্যালেন্ডার উদ্বোধন ও কেক কেটে সাহিত্য সম্পাদক কবি বাসু দেব নাথ এর জন্মদিন উদযাপন করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com