বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
একজন পরীক্ষার্থীর জন্য দায়িত্ব পালন করেছেন ৬ কর্মকর্তা

একজন পরীক্ষার্থীর জন্য দায়িত্ব পালন করেছেন ৬ কর্মকর্তা

কালের খবর :এসএসসি পরীক্ষায় একজন পরীক্ষার্থীর জন্য দায়িত্ব পালন করেছেন ৬ কর্মকর্তা।
রোববার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে দেখা যায় এ চিত্র।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী ছালেহা মাধ্যমিক বিদ্যালয় থেকে তুলি আক্তার (১৬) নামে একজন অনিয়মিত পরীক্ষার্থী শারীরিক শিক্ষা বিষয়ে অংশগ্রহণ করেন। তার রোল নম্বর-২৩৭৬৮৯। ওই পরীক্ষার্থীর জন্য কেন্দ্রে দায়িত্বে ছিলেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা বিআরডিবি কর্মকর্তা, কেন্দ্র সচিব, হল সুপার, একজন সহকারী সচিব, একজন কক্ষ পরিদর্শক ও একজন পুলিশ সদস্য।
রাঙ্গাবালী ছালেহা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মিয়া বলেন, গত বছর তুলি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। তাই সে অনিয়মিত পরীক্ষার্থী হওয়ায় এবার শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষা দিয়েছে।
পরীক্ষার কেন্দ্র সচিব ও রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, এসএসসিতে শারীরিক শিক্ষা বিষয়ে কেন্দ্রে পরীক্ষা নেই। তবে নিজ নিজ স্কুলে ওই পরীক্ষা হবে। অনিয়মিত হওয়ায় একজন পরীক্ষার্থী এ বিষয়ের পরীক্ষা দিয়েছে।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা বিআরডিবি কর্মকর্তা রিপন খন্দকার বলেন, পরীক্ষার্থী একজন হলেও অন্য পরীক্ষার মতোই যে যার দায়িত্ব পালন করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com