সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
আইটি পণ্য রপ্তানি করে ৫শ’ কোটি ডলার আয়ও করা সম্ভব ..প্রতিমন্ত্রী

আইটি পণ্য রপ্তানি করে ৫শ’ কোটি ডলার আয়ও করা সম্ভব ..প্রতিমন্ত্রী

কালের খবর :আইটি খাতে ২০২১ সাল নাগাদ ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
রোববার সকালে সিলেটের কোম্পানীগঞ্জে দেশের প্রথম ইলেকট্রনিকস সিটিতে আইটি বিজনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সরকার দেশের তরুণদের তথ্য-প্রযুক্তিতে (আইটি) প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের তরুণদের কাজে লাগাতে পারলে এসময়ের মধ্যে আইটি পণ্য রপ্তানি করে ৫শ’ কোটি ডলার আয়ও করা সম্ভব হবে।
তিনি পার্কের সংযোগ সড়কে একটি ক্যাবল (ঝুলন্ত) সেতু নির্মাণেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৩১ হাজার ২শ’ স্কয়ার ফুটের আইটি বিজনেস সেন্টার নির্মাণে ১৫ কোটি ৯১ লাখ ৮১ হাজার টাকা ব্যয় হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে।
সিলেট ইলেকট্রনিক সিটি নামে কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি এলাকায় ১৬২ দশমিক ৮৩ একর জায়গায় হাই-টেক পার্ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার। জমি অধিগ্রহণসহ এ প্রকল্পে ৩৭৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের মধ্যে হাই-টেক পার্ক ‘সিলেট ইলেকট্রনিকস সিটি’র বেশ কিছু ভবন নির্মাণ হবে। ২০১৯ সালের মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে। এটি চালু হলে জ্ঞানভিত্তিক শিল্প বিকাশের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ৫০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।’ এজন্য স্থানীয় তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হবে বলে জানান তিনি।
সিলেট হাই-টেক পার্কে হার্ডওয়্যার উৎপাদনকে বেশি গুরুত্ব দেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ল্যাপটপ, মোবাইল তৈরিসহ ডিজিটাল ডিভাইস উৎপাদনে বিনিয়োগকারিদের উৎসাহিত করা হবে। পাশাপাশি সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার রপ্তানি হবে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, সিলেট ইলেকট্রনিকস সিটি প্রকল্পের পরিচালক ব্যরিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ আমিনুর রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com