বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নরসিংদী সদরে গরু হৃষ্টপুষ্টকরণ প্রযুক্তি শীর্ষক প্রশিক্ষণ। কালের খবর

নরসিংদী সদরে গরু হৃষ্টপুষ্টকরণ প্রযুক্তি শীর্ষক প্রশিক্ষণ। কালের খবর

নরসিংদী প্রতিনিধি, কালের খবর :

নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপি গরু হৃষ্টপুষ্টকরণ কর্মসূচি ২ ফ্রেরুয়ারী শুভ উদ্বোধন করেন মান্যবর উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর, নরসিংদী জনাব তাছলিমা আক্তার মহোদয়।অনুষ্ঠানের শুরুতেই তিনি নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের দৃশ্যমান তথ্যগুলো পরিদর্শণ ও প্রতিটি কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।এবং প্রশিক্ষণ কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করার জন্য অত্র দপ্তরের সুযোগ্য ও চৌকস উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মুহাম্মদ কামরুল ইসলাম মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।সভাপতি মহোদয় বলেন,বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন,এসডিজি অর্জন এবং ভিশন ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখছে প্রাণিসম্পদ বিভাগ।পাশাপাশি গরু হৃষ্টপুষ্টকরণ প্রযুক্তি কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, পুষ্টির চাহিদা পূরণ ও নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা পালন করছে।উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মুহাম্মদ কামরুল ইসলাম বলেন,গরু হৃষ্টপুষ্টকরণ প্রযুক্তি নরসিংদী সদরের খামারিদের আয়ের অন্যতম প্রধান উৎস। প্রাণিসম্পদ বিভাগের প্রতিটি সেবা ও প্রযুক্তি উপজেলা হতে সরাসরি গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি সঠিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রক্রিয়া এবং ক্ষতিকর রাসায়নিক ব্যাবহারের কুফল সম্পর্কে পরিস্কার ধারণা প্রদান করেন খামারিদের মাঝে। এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা.মিঠুন সরকার মহোদয়, ডা.তাহমিনা খানম তুলি(এনএটিপি) , ডা.মনছুরা আক্তার (এলডিডিপি) প্রমূখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com