শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
লাখ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এস আই আলমগীরের নামে দুদকের মামলা। কালের খবর

লাখ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এস আই আলমগীরের নামে দুদকের মামলা। কালের খবর

বগুড়া প্রতিনিধি, কালের খবর :
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের (৪৩) বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।
রোববার (২৪ জানুয়ারি) দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।অভিযুক্ত আলমগীর সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার শৌলীসবলা এলাকার মবজেল হোসেনের ছেলে। তিনি বর্তমানে বগুড়া শহরের লতিফপুর এলাকায় বসবাস করছেন।

জেলা দুদক কার্যালয় সূত্রে জানা গেছে, আলমগীর ১৯৯৭ সালে কনস্টেবল পদে পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি জ্ঞান আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন এমন তথ্যের ভিত্তিতে দুদক অনুসন্ধানে নামে।

এরপর আলমগীর হোসেনের কাছে তার সম্পদের বিবরণী চায় দুদক। তিনি দুদকের কাছে তার ৭২ লাখ ৫১ হাজার ৭৮ টাকা সম্পদের মালিকানা অর্জনের ঘোষণা দেন।

সম্পদ বিবরণী যাচাইকালে তার নামে ৪৫ লাখ ২ হাজার ৭০১ টাকা গ্রহণযোগ্য আয় এবং ১৯৯৭ থেকে ২০১৯ এ ২২ বছরে ১১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা ব্যয় পাওয়া যায়। ফলে পারিবারিক ব্যয়সহ তার মোট সম্পদ অর্জন ৮৪ লাখ ১৬ হাজার ৫৭৮ টাকা। এক্ষেত্রে অভিযুক্ত আলমগীর তার জ্ঞাত আয়ের বাইরে ৩৯ লাখ ১৩ হাজার ৮৭৭ টাকার সম্পদ অর্জন করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ (১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারা অনুযায়ী এসআই আলমগীর হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com