শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বিরামপুরে ইউপি সদস্যসহ গ্রেফতার ১৩ জেলহাজতে প্রেরণ। কালের খবর

বিরামপুরে ইউপি সদস্যসহ গ্রেফতার ১৩ জেলহাজতে প্রেরণ। কালের খবর

নয়ন হাসান,বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি, কালের খবর :
দিনাজপুরের বিরামপুরে ৪নং দিওড় ইউনিয়নের কোচগ্রামে বাজারে অবৈধ ভাবে টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়াড়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

আটককৃত জুয়াড়ীরা হলেন উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের কোচগ্রাম গ্রামের মৃত- ইছাহাক আলী পুত্র গোলাম মোস্তফা(৫৫) একই গ্রামের মোখলেছার রহমানের পুত্র মোশরফ আলী(৩৫) কানিকাঠাল গ্রামের মৃত আশরাফ আলীর এর পুত্র একলাছুর রহমান (৪০)একই গ্রামের মৃত সুলতান এর পুত্র সিরাজুল ইসলাম(৩৫) অবৈধ ভাবে টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে আটক করছে বিরামপুর থানা পুলিশ।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার (২২জানু:) রাতে টহল ডিউটি চলাকালীন জানতে পারি কোচগ্রাম গেন্ডার বাজারে গোডাউনের ভিতর টাকা দিয়ে জুয়া খেলছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ রাত দেড় টায় সময় কোচগ্রাম বাজারে পৌছালে তাদেরকে আটকের চেষ্টাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় তাদেরকে আটক করা হয়েছে। এসময় জুয়া খেলার ৫২টি তাস ও ৪ হাজার ১শত ৫০টাকা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে তাদেরকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে একই রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৯জন আসামী বুদা,আব্দুর ওয়াহাব, মহারম, জামিল,আল আমিন,মুসফিকুর আব্বাস,রায়হান,রহুল আজম বাদল ও রেশমা বেগমকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com