বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগর বড়িকান্দি গ্রামে বিদ্যুৎপৃষ্টে চাচা ভাতিজার মর্মান্তিক মৃত্যু। কালের খবর

নবীনগর বড়িকান্দি গ্রামে বিদ্যুৎপৃষ্টে চাচা ভাতিজার মর্মান্তিক মৃত্যু। কালের খবর

নবীনগর প্রতিনিধি, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে চাচা ও ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার(২০ জানুয়ারি)ভোরে নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,বড়িকান্দি(পশ্চিম পাড়া) গ্রামের বারেক মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৭০) ও সাইজ উদ্দীনের ছেলে জসু মিয়া (৬০)।তারা দু’জন সম্পর্কে চাচা ও ভাতিজা।

পুলিশ ও এলাকাবাসী জানায়,বড়িকান্দি গ্রামের পশ্চিম পাড়ায় মোস্তফা মিয়ার বাড়ির একটি ঘরে ভোর রাতে প্রচন্ড শব্দে বিদ্যুতের মিটার বিস্ফোরিত হয়। পরক্ষণেই মোস্তফা মিয়া ঘুম থেকে উঠে দৌঁড়ে ওই ঘরে গেলে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের একটি তাড়ের সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার ভাতিজা জসু মিয়া চাচাকে মাটি থেকে তুলতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দু’জনেই মারা যান।

খবর পেয়ে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই)মামুনুর রশিদ ঘটনাস্থলে ছুটে আসেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মরদেহ তাদের পরিবারের কাছে রয়েছে। এই ঘটনায় পরিবার থেকে কোন অভিযোগ নেই বলে জানিয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com