শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
চরদিগলদী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা চুরির অভিযোগ। কালের খবর

চরদিগলদী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা চুরির অভিযোগ। কালের খবর

বিশেষ প্রতিনিধি, কালের খবর :

স্থানীয় অবকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্পের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ নরসিংদী সদর উপজেলা মাধবদী থানাধীন চরদিগলদী ইউপি চেয়ারম্যান মোঃ আবু মনসুর সরকারের বিরুদ্ধে।
এমন অভিযোগ করেছেন ওই ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য, বাজার কমিটির সভাপতি /সাধারণ সম্পাদক ও এলাকাবাসী। ইউনিয়নের পরিষদের অধীনে কাবিটা, কাবিখা, এলজিএসপি ও এডিপিসহ বিভিন্ন কাজের অনিয়মের সত্যতাও মিলেছে।

“কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই’। নরসিংদী সদর উপজেলা চরদিগলদী ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচি প্রকল্প কাবিটা, কাবিখা, এলজিএসপি ও এডিপিসহ বিভিন্ন কাজের ফিরিস্তি কাগজে কলমে থাকলেও বাস্তবে অধিকাংশ কাজের কোন অস্তিত্ব মেলেনি সরেজমিনে।
কয়েকজন ইউপি সদস্যের অভিযোগ- ২০১৬ সালে আবু মনসুর সরকার চরদিগলদী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এক্ষেত্রে তিনি সদস্যদের স্বাক্ষর জাল, নিজের মত করে ভুয়া সদস্য সাজিয়ে বিভিন্ন প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। এলাকায় গড়ে তুলেছেন তার ছেলে শামীম এর নেতৃত্বে টেটা সন্ত্রাসী বাহিনী। ফলে তার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

বিভিন্ন প্রকল্পের স্থান ঘুরে দেখা যায়, ২০১৭-১৮ অর্থ বছর ২০১৯-২০২০ বছর পর্যন্ত একই স্থানে একাধিক বার অর্থ বরাদ্দ দেয়া হলেও কিন্তু কোন কাজই হয়নি।
অন্যদিকে স্থানীয় সরকার বিভাগের পরিচালক (উপসচিব) নরসিংদী – ভূইয়া রেজাউর রহমান গত ১৬ জানুয়ারী ২০২১ ইং সরেজমিনে পরিদর্শন করে চরদিগলদী ইউনিয়নের চেয়ারম্যান আবু মনসুর সরকার এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়টি স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে এলাকাবাসীকে আসস্থ করেন।
উল্লেখ – চরদিগলদী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ কালাই প্রধান – ইউপি চেয়ারম্যান আবু মনসুর সরকার এর বিরুদ্ধে বিভিন্ন সামাজিক ও ধর্মিয় প্রতিষ্ঠান বরাদ্দ কৃত সৌরবিদ্যুতের সোলার তার নিজ গরুর খামারে লাগানো, আগুন নিভানোর জন্য বরাদ্দ কৃত গ্যাস সিলিন্ডার, বিধভা, প্রতিবন্ধী সহ বিভিন্ন ভাতা কার্ড বিতরণের অভিযোগ করেন।
তবে চেয়ারম্যান আবু মনসুর সরকার কে জিজ্ঞেস করিলে এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com