বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কোনো আপস করবে না : সেতুমন্ত্রী’। কালের খবর

বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কোনো আপস করবে না : সেতুমন্ত্রী’। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর  :
দলীয় শৃঙ্খলা না মানলে বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কোনো আপস করবে না।’ আজ মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রথম সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা নানা ধারায় বিভক্ত হয়ে গেছে। তাদের ঐক্যবদ্ধ করে এক ছাদের নিচে আনতে হবে। বহু ধারায় বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করা মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রধান চ্যালেঞ্জ হবে। স্বাধীনতার উন্নয়ন বিরোধী অপশক্তিকে মোকাবিলা করতে হবে।’

চট্টগ্রাম সিটি করপোরেশন এবং পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে কাদের বলেন, ‘দলীয় শৃঙ্খলা না মানলে তাদের খারাপ পরিণতি ভোগ করতে হবে। পৌরসভা নির্বাচনে জনগণের সাড়া আছে বলেই ৯০ শতাংশ ভোটার উপস্থিতি ছিল।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com