শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
সোনারগাঁওয়ে চার কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

সোনারগাঁওয়ে চার কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

কালের খবর : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চার কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকা থেকে কারেন্ট জালগুলো উদ্ধার করা হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন ও মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতার আনন্দবাজার কারেন্ট জালের দোকানে অভিযান চালায়।

মো. গোলজারের দুইটি দোকান থেকে ৪০ বস্তা, কবিরের দোকান থেকে ৫ বস্তা ও মোহাম্মদ হোসেনের দোকান থেকে ১০ বস্তাসহ চার কোটি টাকার মোট ৫৫ বস্তা অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। যার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। অভিযান চলাকালে দোকানিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

নারায়ণগঞ্জের কোসগার্ডের ইনচার্জ এনায়েত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রমমাণ আদালত পরিচালনাকারীদের সহায়তা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com