বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘আলোর ঝলক’। কালের খবর

অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘আলোর ঝলক’। কালের খবর

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :  প্রতি বছরের মতো এবারো অসহায়-দুস্থ শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছে ‘আলোর ঝলক’ নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গতকাল শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বৈরাগীর চর হাইস্কুল মাঠে এই কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ও কটিয়াদী শাখা সোনালী ব্যাংক লি. এর প্রিন্সিপাল অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী কলেজ ছাত্র সংসদ এর সাবেক ভিপি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সিদ্দিকুর রহমান ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক দুলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম খান, বৈরাগীরচর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এবিএম বোরহান উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোখলেছুর রহমান, কটিয়াদী কলেজ ছাত্র সংসদ এর সাবেক এজিএস ও বিশিষ্ট্য সমাজ সেবক রুহুল আমিন রেনু, বিশিষ্ট্য সমাজ সেবক নাসির উল্লাহ ভুইঁয়া সজল, ছাত্রনেতা ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবির উদ্দিন, সাধারণ সম্পাদক মাজহারুল হক জাকির, ডাঃ কফিল উদ্দিন, ছাত্র নেতা আফজাল হোসেন ও বাংলাদেশ বেতারের কন্ঠ শিল্পী আব্দুল কাইয়ুম আকন্দসহ সংগঠনের নেতৃবৃন্দ।
কম্বল বিতরণকালে উপস্থিত বক্তারা বলেন, শীত আসলে সবচেয়ে বেশি কষ্টে থাকে গ্রাম-গঞ্জের সাধারণ মানুষ। তাদের খোঁজখবর কেউ নেয় না। সবাই শহরের শীর্তার্ত মানুষদের পাষে থাকে। তাই প্রতিটি বিত্তবান নাগরিকের উচিত নিজ নিজ গ্রামের অসহায় ও দুস্থ শীতার্তদের মানুষের পাশে দাড়ানো। বক্তারা আরো বলেন, এই শীতে যাতে অসহায় ও দু:স্থ্য কেউ কষ্ট না পায় সে জন্য বিত্তবানদের এগিয়ে আসতে হবে। প্রকৃত শীতার্তরা যাতে শীতবস্ত্র পায় সেদিকেও খেয়াল রাখতে হবে। শীতবস্ত্র বিতরণে প্রতি বছরই ‘আলোর ঝলক’ এগিয়ে আসে, আমরা তাদের ধন্যবাদ জানাই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com