বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প। কালের খবর

ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প। কালের খবর

সাঈদুর রহমান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, কালের খবর :
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী শহরের আরাপপুর রাবেয়া হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকালে রাবেয়া হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মীর দাউদ হোসেন, হাসপাতালটির পরিচালক মেহেদি হাসান বাপ্পী, তরিকুল ইসলাম ও তোহিদুল ইসলাম মারুফ।
পরে দিনভর জেলার বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক অসহায় দুস্থ রোগিদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদাণ করা হয়। চিকিৎসা সেবা প্রদাণ করেন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা: ডি এম আকরাম হোসেন, অর্থোপেডিকস বিশেষজ্ঞ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: হাসান খালিদ, কিডনী ও সার্জারী বিশেষজ্ঞ ডা: আব্দুল্লাহ আল-সাজ্জাদ রহিমী। চিকিৎসা শেষে রোগিদের বিনামুল্যে ঔষধ প্রদাণ করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com