বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সম্পাদক ইলিয়াস খান। কালের খবর

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সম্পাদক ইলিয়াস খান। কালের খবর

কালের খবর ডেস্ক :

জাতীয় প্রেসক্লাবের ২০২১-২২ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। তাঁর এই জয়ে ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সভাপতি পেল জাতীয় প্রেসক্লাব। তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক।

আর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ইলিয়াস খান।

আজ বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে রাতে ১৭ সদস্যের কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। এতে ‘মুক্তিযুদ্ধের চেতনার ফোরাম’ থেকে ফরিদা ইয়াসমিনসহ ১১ জন জয়ী হয়েছেন। আর বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ ছয়জন জয়ী হয়েছেন।

সভাপতি পদে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৮১টি। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থী প্যানেলের কামাল উদ্দিন পেয়েছেন ৩৯৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয়ী ইলিয়াস খান পেয়েছেন ৫৬৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মুক্তিযুদ্ধের চেতনার ফোরামের প্রার্থী মো. ওমর ফারুক পেয়েছেন ৩৯৩ ভোট।

এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে বিএনপি-জামায়াতপন্থী প্যানেলের হাসান হাফিজ, সহসভাপতি পদে মুক্তিযুদ্ধের চেতনার ফোরামের রেজোয়ানুল হক, যুগ্ম সম্পাদক পদে একই ফোরামের মাঈনুল আলম ও মো. আশরাফ আলী এবং কোষাধ্যক্ষ পদে একই ফোরামের শাহেদ চৌধুরী জয়ী হয়েছেন।

১০টি সদস্য পদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার ফোরাম থেকে ছয়জন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন আইয়ুব ভূঁইয়া, রেজানুর রহমান, জাহিদুজ্জামান ফারুক, শাহনাজ সিদ্দিকী, ভানুরঞ্জন চক্রবর্তী ও রহমান মুস্তাফিজ । অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল নির্বাচিত চার সদস্য হলেন কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম, সৈয়দ আবদাল আহমদ ও বখতিয়ার রানা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com