রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
বিরামপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন ওসি মনিরুজ্জামান। কালের খবর

বিরামপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন ওসি মনিরুজ্জামান। কালের খবর

নয়ন হাসান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, কালের খবর :

দিনাজপুরের বিরামপুর থানার ওসির হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসা নবম শ্রেণীর শিক্ষার্থী। সে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের স্থানীয় এক মাদ্রাসার শিক্ষার্থী।

এসময় বাল্যবিবাহ করায় আলফাজ হোসেন মুরাদকে ১০ হাজার টাকা জরিমানা এবং মেয়েকে বাল্যবিবাহ দিবেন না মর্মে মেয়ের বাবার থেকে মুচলেকা নেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান কালের খবরকে  জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে নবম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর সাথে পৌর শহরের শান্তিমোড় মহল্লার দবির উদ্দিন এর ছেলে আলফাজ হোসেন মুরাদের বিয়ের আয়োজন করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে বিয়ের আসরে পৌঁছে বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জানান, বিরামপুর থানার ওসির মাধ্যমে খবর পেয়ে আলফাজ হোসেন মুরাদকে ১০ হাজার টাকা জরিমানা এবং মেয়েকে বাল্যবিবাহ দিবেন না মর্মে মেয়ের বাবার থেকে মুচলেকা নেয়া হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com