বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের কাজ উদ্বোধন। কালের খবর

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের কাজ উদ্বোধন। কালের খবর

ছবি: সংগৃহীত

 দিনাজপুর প্রতিনিধি। কালের খবর  :  ভারতের শিলিগুলির নুমালীগড় থেকে পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেল আমদানির জন্য ১৩১ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সোনাপুকুরে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের কাজ উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসির চেয়ারম্যান আবু বকর ছিদ্দীক।

এর আগে ২০১৮ সালের ৯ এপ্রিল বাংলাদেশ ও ভারতের মধ্যে এ ব্যাপারে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আগামী ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

পাইপলাইনের পাশাপাশি চার হাজার ৮০০ মেট্রিকটন ধারণক্ষমতার ছয়টি তেলের ট্যাংক ও দুটি ফায়ার ওয়াটার ট্যাংক নির্মাণও করা হবে বলে জানান বিপিসির চেয়ারম্যান। তিনি বলেন, প্রকল্পের কাজ শেষ হলে ভারত থেকে সরাসরি তেল আসবে। এতে পরিবহন খরচ কম হবে। দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সঙ্কট হবে না।

পাইপলাইন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের কানট্রি ম্যানেজার রাংকিশান খংগয়ের, পদ্মা ওয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল আলম, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মো. নাহিদ হাসান প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com