বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দক্ষিণ আইচা’য় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। কালের খবর

দক্ষিণ আইচা’য় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। কালের খবর

 চরফ্যাশন উপজেলা প্রতিনিধি, কালের খবর :
বিয়ের দাবিতে বুধবার সকাল সাড়ে ৬ টায় প্রেমিকের বাড়ি অনশন করছেন এক প্রেমিকা। ঘটনাটি ঘটেছে ভোলা চরফ্যাশন উপজেলায় দক্ষিণ আইচা থানা ৯ নং চর মানিকা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড রুহুল আমিন চেয়ারম্যান বাজারের পাশে চৌধুরী বাড়িতে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, ওই ৮ নং ওয়ার্ড রফিক চৌধুরীর বাড়িতে বিয়ের দাবিতে বুধবার অনশন করে করছে শশিভূষণ থানা হাজারীগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ মনিরের মেয়ে আকিতা (১৩)। অনশনরত বাড়িতে থাকাকালীন ছেলের বাড়ির পক্ষ থেকে মেয়েটিকে নানারকম অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বললেও মেয়েটি তার দাবি ছাড়তে নারাজ। অনশনরত মেয়েটি আকিতা কাঁদো কাঁদো কন্ঠে বলেন,আমি রুহুল আমিন চেয়ারম্যান বাজারের ৮ নং ওয়ার্ডের মোঃ রফিক চৌধুরীর ছেলে মোঃ মাফুজ(১৮) এর সাথে আমার ২ বছর প্রেমের সম্পর্ক চলছে।
সে আমাকে বিয়ে করবে বলে নানা প্রতিশ্রুতি দিতে আসছিল। বর্তমানে সে আমাকে কোনো কথা না বলে বিয়ে করতাছে তাই আমি আমার ভালোবাসা রক্ষাতে আমি বিয়ের দাবীতে অনশন করি। এর আগে সে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। আমি তাকে নানাভাবে বিয়ে করার পরামর্শ দিলে সে নানাভাবে আমাকে ছলচাতুরি করতে থাকে। পরে আমি জানতে পারি তার পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখছে। এ সব শোনার পর আমি নিজে আজ ১৪ অক্টোবর বুধবার সকালে অনশনের পথ বেছেনেই। এখন আমি বিয়ের দাবিতে এ-ই বাড়িতে আজ বুধবার দিনে অবস্থান করছি। এবং আকিতা বলেন মাফুজ যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্মা হত্যা করবো ছেলের বাবা মোঃ রফিক চৌধুরী বলেন, মেয়েটির সাথে আমার ছেলের সর্ম্পকের কথা আমরা জানি না। আমার ছেলে কোনদিন আমাদের কাছে বিয়ের কথা বলেনি। আমি মেয়েটিকে চিনি। সে আমাদের মেয়ের ননদ হয়। আমার ছেলে এ বিয়েতে রাজি নয়।
সে অন্যত্র বিয়ে করার জন্য আমাদের পরিবারে প্রস্তাব দিয়েছে। তাই আমরা তার বিয়ের জন্য অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টায় ছিলাম এরই মধ্যে মেয়েটি আমাদের বাড়িতে এসে ঝামেলায় ফেলে দিয়েছে। আমার ছেলে বাড়িতে নাই । সে সকালে কোথায় চলে গিয়েছে জানিনা তবে আসলে তার সাথে বসে মীমাংসা হবে। আকিতার মা মহর বানু বলেন, আমি বিষয়ে জানিনা তবে ছেলে মোঃ মাফুজ আমাদের ওখানে তাদের আত্মীয় বাড়িতে গিয়ে আমার মেয়র সাথে সম্পর্ক করে এবং আমার মেয়ের সাথে নানা রকম ছলচাতুরি করে। এখন নাকি মাফিজ বিয়ে করতাছে তাই এ কথা শুনে আমার মেয়ে এ-ই পথ বেছে নেয়। তারপর আমার মেয়ে ৪ দিন যাবৎ খাওয়া দাওয়া করে না সে অনেক কষ্টে আছে । বর্তমানে মাফুজের বিয়ের কথা শুনে কষ্ট সহ্য না করতে পেরে বিয়ের দাবি নিয়ে আমার মেয়ে তাদের বাড়িতে অবস্থান করছে।
৯ নং চর মানিকা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও ছেলের চাচা কামাল চৌধুরী সংবাদ কর্মীদেরকে বলেন, উভয়পক্ষ থেকে এখনো কোন সালিশ হয়নি। এ বিষয়ে পরিবারের সাথে বসে আমি সমাধানের চেষ্টা চালিয়ে যাব।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com