বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে জানান ফুলেল শুভেচছা। কালের খবর পাহাড়ের সমীকরণ ও দেশনায়কের রেইনবো নেশন: ব্যারিস্টার মীর হেলাল কেন সময়ের সাহসী চয়ন। কালের খবর মেধার সার্বভৌমত্ব : বইপাঠের মাধ্যমে নতুন বাংলাদেশের রাষ্ট্রকৌশল। কালের খবর অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, আইনি পদক্ষেপের পথে জয়নাল আবেদীন ভূইয়া। কালের খবর হয় ইজারা বাতিল করেন, নয় আমাগোরে মাইরা ফালান’। কালের খবর মেঘনার আলোচিত সম্রাট জাহাঙ্গীর গ্রেফতার। কালের খবর
পুলিশ হেফাজতে রায়হান হত্যার বিচার চাই : জাতীয় জনতা ফোরাম। কালের খবর

পুলিশ হেফাজতে রায়হান হত্যার বিচার চাই : জাতীয় জনতা ফোরাম। কালের খবর

নিজস্ব প্রতিবেদক || কালের খবর :
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশ হেফাজতে রায়হান আহমদকে নির্যাতন করে হত্যার ঘটনায়,
জাতীয় জনতা ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক, সাংবাদিক ইউনিয়ন নেতা মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ও সদস্য সচিব ডাক্তার শাকিলুর রহমান এক বিবৃতিতে  তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।
মঙ্গরবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে তারা এই দাবী জানান।
তারা বলেন, পুলিশ ফাঁড়িতে নিয়ে মাত্র ১০ হাজার টাকার জন্য নৃশংসভাবে নির্যাতন করে রায়হানকে হত্যা কিসের ইঙ্গি বহন করে। এর পর কি সাধারণ মানুষের আর নিজেদের নিরাপদ মনে করতে পারে ? হত্যা করেই শেষ নয়, বরং এই হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পুলিশের নানা ধরনের কর্মকান্ড প্রশান করে তারা মানুষের সকল আস্থার জায়গা ধ্বংস করে ফেলেছে। পুলিশ ফাঁড়িতে নির্যাতনকারী ব্যক্তিদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। মামলা করা হলেও নির্যাতনকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না। যা অত্যান্ত দু:খজনক।
নেতৃদ্বয় অবিলম্বে আসামি চিহ্নিত করে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়ে বলেন, যে পুলিশ মানুষের রক্ষক হবার কথা আজ সেই পুলিশই ভক্ষক। মাত্র ১০ হাজার টাকার জন্য রায়হানকে হত্যা করে তা–ই প্রমাণ করেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com