শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
শিক্ষা বিষয়ক সাংবাদিকতায় সম্মাননা পেলেন সংবাদ প্রতিদিনের তুহিন

শিক্ষা বিষয়ক সাংবাদিকতায় সম্মাননা পেলেন সংবাদ প্রতিদিনের তুহিন

শিক্ষা বিষয়ক সাংবাদিকতায় সম্মাননা পেলেন সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আবদুল হাই তুহিন। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয়  প্রেসক্লাবে বিডিসমাচার২৪ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম। বিডিসমাচার২৪ডটকমের সম্পাদক মু. মহসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল আমিন রুহুল, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক শাহরিয়ার পলাশ প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে যুগান্তর সম্পাদক সাইফুল আলম বলেন, সততা মানুষকে অনেক দূর এগিয়ে নিতে পারে। সততা ও পরিশ্রম মানুষকে বড় করে তোলে। সংবাদকর্মীদের নানা চ্যালেন্স থাকা সত্ত্বেও সত্য তুলে ধরতে হবে। মনে রাখতে হবে আপনাদের এক একটি লেখায় সমাজের অসঙ্গতি দূর হবে। ফলে সকল চ্যালেন্সকে  মোকাবেলা কওে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
চাঁদপুরের কৃতী সন্তান আবদুল হাই তুহিন এর আগেও কলম মিডিয়া এওয়ার্ডে ভূষিত হন। জগন্নাথ বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মেধাবী এ সাংবাদিক। পেশাগত জীবনে তিনি মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে শিক্ষার নানা ইভেন্টে অংশগ্রহণ করেন। এছাড়াও রিপোর্টারদের সর্বোচ্চ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে [ ডিআরইউ]  কার্যনির্বাহী সদস্য পদ ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com