শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নির্বাচনে টিটু সভাপতি লিংকন সাধারণ সম্পাদক। কালের খবর

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নির্বাচনে টিটু সভাপতি লিংকন সাধারণ সম্পাদক। কালের খবর

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু পুনরায় ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং সাবেক অর্থ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা হতে শহরের চাষারাস্থ রাইফেল ক্লাবে একটানা বিকেল ৩টা পর্যন্ত ব্যাপক উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নির্বাচন অনুষ্টিত হয়।নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৫ জনের মধ্যে ভোট গ্রহন হয়েছে ৫০ জনের। নির্বাচিত সভাপতি মোঃ সাইফুল্লাহ মাহমুদ টিটু দীর্ঘ দিন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে এন.এ.এন টিভির নিউজ কো অর্ডিনেটর হিসেবে কর্মরত রয়েছেন।

তার নিকট তম প্রতিদ্বন্দি এশিয়ান টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান তিনি ১২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। বিজয়ী সাধারণ সম্পাদক আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন তার নিকটতম প্রতিদ্বন্দি মাইটিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন ১৮ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন ।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সময়ের নারায়নগঞ্জ প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম আরজু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক অগ্রবাণী প্রতিদিন এর যুগ্ম সম্পাদক উওম সাহা । সভাপতি পদে প্রাার্থী ২ জন এবং সহসভাপতি পদে প্রাার্থী ২ জন হলেও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৩ জন।
নির্বাচন পরিচালনায় ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক এজাজ কোরেশী, র্নিদেশনায় নির্বাচন কমিশনার ও যাচাই বাছাই কমিটির প্রধান আবু হাসান টিপু এবং নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, এন.এ.এন টেলিভিশনের সিইও গিয়াস উদ্দিন মন্টু, বেসরকারী টেলিভিশন নিউজ ২৪ এবং কালের কন্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি দিলিপ কুমার মন্ডল, বাংলাদেশ প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমন চৌধুরী সুমন, হাজি আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি ও মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজের সভাপতি মোঃ বদরুল হক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com