শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মানিকগঞ্জে ২ হোটেলের মালিককে জরিমানা। কালের খবর

মানিকগঞ্জে ২ হোটেলের মালিককে জরিমানা। কালের খবর

মানিকগঞ্জ প্রতিনিধি || কালের খবর:
মানিকগঞ্জে হরিরামপুর উপজেলায় ২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে
ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ সেপ্টেম্বর)  দুপুর দেড়টার দিকে ঝিটকা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।

 মো. বিল্লাল হোসেন জানান, ঝিটকা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রয় করায় ভাই-ভাই হোটেলের মালিক মোহাম্মদ হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এ  ২০ হাজার টাকা এবং ওষুধের লেবেল পরিবর্তনের অপরাধে একই আইনে খান হোমিও হলের মালিক বিল্লাল হোসেন খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেছে হরিরামপুর থানা পুলিশ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com