শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঝিনাইদহে মাদকের জিরো টলারেন্স ঘোষনা, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান

ঝিনাইদহে মাদকের জিরো টলারেন্স ঘোষনা, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান

 সাঈদুর রহমান,ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
সমাজ থেকে মাদকের শিকড় চিরতরে নির্মূল করতে কাজ করছে। মাদকের ব্যাপারে ঝিনাইদহের পুলিশ জিরো টলারেন্স। মাদকের ব্যাপারে কোন প্রকার ছাড় হবে না বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জে তিনটি বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণে কাজ করবে পুলিশ। চুরি, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাং এর মতো অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে। জনগণের সুবিধা-অসুবিধায় পুলিশ আন্তরিকতার সাথে কাজ করবে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়ার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, মানবাধিকার কর্মী শিবু পদ বিশ্বাস প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com