বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাংবাদিক মামুনের উপর হামলা চরফ্যাসন প্রেস ক্লাবের নিন্দা। কালের খবর

সাংবাদিক মামুনের উপর হামলা চরফ্যাসন প্রেস ক্লাবের নিন্দা। কালের খবর

মোঃ জসিম পাটওয়ারী চরফ্যাসন( ভোলা) প্রতিনিধি, কালের খবর :
দৈনিক জনকণ্ঠ নিজস্ব সংবাদদাতা ও দৈনিক সময়ের চিত্রের সম্পাদক এ আর এম মামুন’র ওপর হামালার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন ও সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্রসহ কর্মরত সকল সাংবাদিকরা।
রোববার সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত পত্রে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। পত্রে তারা সাংবাদিক ওপর হামলাকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, গোলাম হোসেন সেনটু ও মাহাবুব আলমকে গ্রেফতার করে দৃস্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। যে কোন ঘটনাকে জনগনের কাছে পৌছে দেন তারা। সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে,যা উদ্বেগজনক। চরফ্যাসনে সাংবাদিক মামুনের ওপর হামলা ঘটনা একটি ন্যাক্কারজনক ঘটনা।
উলেখ্য সংবাদ প্রকাশের জের ধরে শুক্রবার রাত সাড়ে ১০টায় চরফ্যাসন সদরের কালিবাড়ী রোডে সাংবাদিক মামুনের উপর অতর্কিত হামলা করা হয়। এই ঘটনায় এ আর এম মামুন বাদী হয়ে চরফ্যাসন থানায় এজহার দাখিল করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com