বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীর অর্থ আত্মসাৎ, যুবক গ্রেফতার । কালের খবর  

প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীর অর্থ আত্মসাৎ, যুবক গ্রেফতার । কালের খবর  

 যশোর ব্যুরো, কালের খবর :

ট্রেনের যাত্রায় পরিচয়। এরপর মোবাইল, ফেসবুক ও মেসেঞ্জারে কথা-বার্তা। নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে কলেজছাত্রীর সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। এরপর হাতিয়ে নেন নগদ ৮০ হাজার টাকা ও ৫৭ হাজার টাকা মূল্যের ল্যাপটপ।

সেই প্রতারক আলমগীর হোসেন ওরফে আশিকুর রহমান রাব্বিকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ছয়খাদা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

মঙ্গলবার যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আলমগীর হোসেন। এর আগে সোমবার বিকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ওই দিন কোতোয়ালি থানায় অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। অভিযুক্তের কাছ থেকে ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, প্রায় ছয় মাস আগে যশোর থেকে ট্রেনে কোটচাঁদপুর যাওয়ার পথে আলমগীর হোসেন ওরফে আশিকুর রহমান রাব্বির সঙ্গে মামলার বাদী হামিদা খাতুনের পরিচয় হয়। পরবর্তীতে মোবাইল ও ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরিচয়কালে আলমগীর হোসেন নিজেকে অবিবাহিত ও বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার (ক্যাপ্টেন) পরিচয় দেন। প্রেমের সম্পর্কের একপর্যায়ে হামিদা খাতুনের কাছে তার পারিবারিক প্রয়োজনে আর্থিক সমস্যার কথা বলে এক মাসের মধ্যে ফেরত দেয়ার শর্তে নগদ ৮০ হাজার টাকা ধার নেন আলমগীর হোসেন।

এছাড়া তার অফিসের কাজে ব্যবহারের জন্য বাদীর ব্যবহৃত ল্যাপটপটি চাইলে তাকে সরল বিশ্বাসে তার ব্যবহৃত এইচপি কোর আই ফাইভ ল্যাপটপটি দিয়ে দেন। এরপর আলমগীর নগদ টাকা ও ল্যাপটপ ফেরত দিতে টালবাহানা করতে থাকেন।

গত ১২ জুন সন্ধ্যা ৭টার দিকে মোবাইলে ফোন করে আলমগীরের কাছে পাওনা টাকা এবং ল্যাপটপ ফেরত চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। টাকা ও ল্যাপটপ ফেরত দেবেন না বলে জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com