বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নোয়াখালীতে অসহায় মেয়ের বিয়ে দিলেন পুলিশ সুপার

নোয়াখালীতে অসহায় মেয়ের বিয়ে দিলেন পুলিশ সুপার

 নোয়াখালী

Nagad Banner

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৫নং ওয়াডের্র বাসিন্দা পুলিশ কনস্টেবল আনোয়ার উল্ল্যাহ ২০০৯ সালে কক্সবাজারে কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। মৃত্যুকালে তিন মেয়ে এক ছেলে ছোট থাকায় পরিবারের হাল ধরার কেউ ছিলোনা।

মৃত পুলিশ কনেস্টবলের স্ত্রী সাহেদা আক্তার জানান, মেয়ে আসমাউল হোসনা মুক্তার বিয়ের কথা পাকাপাকি হওয়ার পরই জেলা পুলিশ সুপারের সহযোগিতা চাওয়া হয়। ঠিক সেই সময় পাশে এসে সকল খরচ বহন করে বিয়ের কার্য সম্পন্ন করেন নোয়াখালী পুলিশ সুপার। এই বিয়ের আয়োজনে বর-কনে দুইজনই বেশ উৎফুল্ল। পিতার অবর্তমানে অভিভাবকের দায়িত্ব পালন করায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।

পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, অসহায় পরিবারের পাশে থেকে বিয়ে দিয়েছি, তারা একা নয় আমরা সবাই তাদের পাশে আছি । পুলিশ প্রশাসন এধরনের সহযোগিতা সবসময় অব্যাহত রাখবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি থীসা, অতিরিক্ত পুলিশ সুপার ( ইন সার্ভিসট্রেনিং সেন্টার ) সাজ্জাত হোসেন, সুধারাম থানার অফিসার ইনচার্জ নবীন হোসেন, এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুজাহের সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com