শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পশুর হাটে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে পশু কেনাবেচা নিশ্চিত করতে হবে : আইজিপি। কালের খবর

পশুর হাটে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে পশু কেনাবেচা নিশ্চিত করতে হবে : আইজিপি। কালের খবর

কালের খবর ডেস্ক :

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, সড়ক ও নৌপথে কোরবানির পশুবাহী যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে হবে। ঈদুল আজহাকে সামনে রেখে সুনির্দিষ্ট কারণ ছাড়া তল্লাশির নামে গাড়ি থামানো যাবে না। হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট জেলা পুলিশ কোরবানির পশুবাহী গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে ক্যাম্প স্থাপন করবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে সমন্বয় করতে হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) পুলিশ সদর দফতরে ইউনিট প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ বার্তা দেন।
আইজিপি বলেন, পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে পশু কেনাবেচা নিশ্চিত করতে হবে। মাস্ক ছাড়া কেউ হাটে প্রবেশ করতে পারবে না।
তিনি বলেন, ট্রেনের টিকিট যাতে কালোবাজারি না হয় সেদিকেও নজর বাড়াতে হবে। বাস ও অন্যান্য পরিবহনে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফেরি চলাচল স্বাভাবিক রাখতে হবে। পরিবহনে জীবাণুনাশক ছিটানো নিশ্চিত করতে হবে। সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। মহাসড়কে থ্রি হুইলার, করিমন, নসিমন ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে।
আইজিপি বলেন, বর্তমান করোনা পরিস্থিতির কারণে কিছু কিছু অপরাধ বৃদ্ধির আশঙ্কা আছে।
এ সময় তিনি আবাসিক ও বাণিজ্যিক এলাকায় চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ বন্ধের লক্ষ্যে টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com