শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক বাঘাইহাট অসহায় ও দুস্থ পরিবারের পাশে বিশিষ্ট ব্যবসায়ী নূর হোসেনের মানবিক সহায়তা। কালের খবর রাঙামাটিতে অবশেষে মৃত পুরুষ হাতিটির পাশে সরল সঙ্গী, করবে ময়নাতদন্ত । কালের খবর সাজেক পর্যটক রুইলুই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক চার। কালের খবর চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন। কালের খবর সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন ইউপি চেয়ারম্যান। কালের খবর

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন ইউপি চেয়ারম্যান। কালের খবর

Goodman Travels

 ফরিদপুরে প্রধানমন্ত্রীর কাছে নিজের ও দুই ছেলের জীবনের নিরাপত্তা চাইলেন ফরিদপুর নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগম।

শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের জুতাপট্টি এলাকায় একটি অভিজাত চাইনিজ রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তালমা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শোনান নগরকান্দা উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা পরিষদ সদস্য কামাল হোসেন।

লিখিত বক্তব্য বলা হয়, নগরকান্দা ও সালথা উপজেলার ত্যাগী ও পরীক্ষিত আওয়ামী লীগ পরিবার হিসেবে আমরা কাজ করে চলছি সব সময়। এই জন্য দলের দুর্দিনে বিভিন্ন ধরনের হামলা ও মামলার শিকার হয়েছি। আমার প্রয়াত স্বামী একজন মুক্তিযোদ্ধা ও তালমা ইউনিয়নে দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। সেই ধারায় আমার দুই ছেলে জামাল হোসেন ও কামাল হোসেন নগরকান্দা ও সালথায় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছে সব সময়। তাদের জনপ্রিয়তা দেখে ইর্ষান্বিত হয়ে শাহদাব আকবর ওরফে লাবু বিএনপি-জামায়াত থেকে আসা অনুপ্রবেশকারীদের সাথে নিয়ে হামলা ও মামলা দিয়ে হয়রানি করছে।

লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, প্রধানমন্ত্রী আমাদের এখন জীবনের নিরাপত্তা দিয়ে বাঁচান।

লিখিত বক্তব্য একই সাথে এ ব্যাপারে ভূমিকা রাখার জন্য ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান ও জেলা প্রশাসক অতুল সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালমা আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, নগরকান্দা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুছ শেখ প্রমুখ।

এ ব্যাপারে সাজেদা পুত্র শাহদাব চৌধুরী বলেন, সম্প্রতি ওই দুই ভাইয়ের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ওই মামলার তদন্ত করছে পুলিশ। তার ভাইয়ের নামে ঢাকাসহ বিভিন্ন জায়গায় অত্যন্ত ১০টি মামলা রয়েছে।

তিনি বলেন, এটি আমার বিরুদ্ধে একটি ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com