শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় ৫০ হাজার টাকায় আপোষ, গ্রেফতার ৩। কালের খবর

শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় ৫০ হাজার টাকায় আপোষ, গ্রেফতার ৩। কালের খবর

 নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় গ্রাম্য শালিস বৈঠকে মাতব্বরদের বিচারে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করে ধামাচাপা দেওয়ার ঘটনায় ২ মাতব্বরসহ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় অভিযুক্ত ধর্ষণের চেষ্টাকারী রতন মিয়া (৫৫), গ্রাম্য মাতব্বর জাকির হোসেন ও কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আহমেদ রাসেল। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গত রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় নাসিক ৩নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার মুদি দোকানি রতন মিয়া ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় শিশুর পরিবার স্থানীয় মাতব্বরদের জানালে ঘটনাটি নাটক বলে দাবি করেন অভিযুক্ত রতনের পরিবার। এ ঘটনায় সোমবার (৬ জুলাই) রাতে  মুক্তিনগর বালুর মাঠ এলাকায় স্থানীয় যুবলীগ নেতা পরিচয়দানকারী মিল্টন মিয়া, হিরন মিয়া, বিল্লাল হোসেন, জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু ও শাহ-আলমসহ কয়েকজন মিলে সামাজিক ভাবে বিচার শালিসে বসে ঐ বিচারে অভিযুক্ত রতনকে মারধর, জুতা পিটা ও ৫০ হাজার টাকা জরিমানা করে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় গ্রাম্য মাতব্বররা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা জানাজানি হলে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আহমেদ রাসেলের নেতৃত্ব পুলিশ গিয়ে অভিযুক্ত ধর্ষণের চেষ্টাকারী রতন মিয়া, গ্রাম্য মাতাব্বর জাকির হোসেন ও কবির হোসেনকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com