শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
গাজীপুর প্রতিপক্ষের গাছ কেটে জমি দখলের চেষ্টা; ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি। কালের খবর

গাজীপুর প্রতিপক্ষের গাছ কেটে জমি দখলের চেষ্টা; ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি। কালের খবর

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, কালের খবর  :
গাজীপুর শ্রীপুরে প্রহলাদপুরে প্রতিপক্ষের গাছ কেটে জমি দখলের চেষ্টা ও ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুর রউফ সরকারের ছেলে অ্যাডভোকেট মিজানুর রহমান প্রহলাদপুর মৌজায় সাড়ে ১৭ শতাংশ জমি পৈত্রিক সূত্রে  মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমি সংলগ্ন প্রহলাদপুর স্কুল এন্ড কলেজ থাকায় ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয়গ্রামের আতিকুল্লাহ বাবুল সাড়ে ১৭ শতাংশ জমি স্কুলের মাঠ বাড়ানোর অজুহাতে ওই জমি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যে তাঁর জমির আনুমানিক আড়াই লাখ টাকার শতবর্ষী কাঁঠাল গাছ ও বড় বড় ২৫টি মেহগনি গাছ জোরপূর্বক কর্তন করে । এসময় মিজানের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন আতিকুল্লাহ বাবুল।
ভুক্তভোগী অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন,  মা-বাবার সূত্রে জমির মালিক হয়ে ৫৮ বছর যাবৎ ভোগদখল করে ওই জমিতে দোকানঘর, কাঁঠাল গাছ ও মেহগনি গাছসহ বিভিন্ন প্রকার গাছ লাগিয়ে ভোগ করে আসছি। বর্তমানে জমির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় স্থানীয় ভূমিসদস্যু আতিকুল্লাহ বাবুলের নজর পড়ে ওই জমির উপর। স্কুলের অজুহাত দেখিয়ে সে জমি দখলের চেষ্টা করছে।  সম্প্রতি জমির উপর স্থাপনা নির্মাণ করতে গেলে আতিকুল্লাহ বাবুল ও তার লোকজনর আমার ওপর হামলা চালায়। এসময় ৫০লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে জমিতে স্থাপনা নির্মাণ করতে দিবেনা বলে  হুমকি দেন।
সে আরো জানাই এই ব্যাপারে পুলিশসুপার কাছে লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত কোন আশানুরূপ কোন প্রদক্ষেপ গ্রহন করা হয় নি।
এই বিষয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার ইমাম হোসেন জানান এই বিষয়ে পুলিশ সুপার কার্যালয়ে একটা অভিযোগ হয়েছে আমরা তদন্ত করে দেখছি তদন্ত সাপেক্ষে আমরা আইনআনুগ ব্যাবস্থা গ্রহন করবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com