শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঝিনাইদহে প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে পানবরজ নষ্ট করার অভিযোগ

ঝিনাইদহে প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে পানবরজ নষ্ট করার অভিযোগ

সাঈদুর রহমান,ঝিনাইদহ জেলা প্রতিনিধি,কালের খবর : ঝিনাইদহ শহরের খাজুরা এলাকায় প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে পানবরজসহ ক্ষেত নষ্ট করার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় রাবিবুল ইসলামে এক কৃষক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার দিকে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় মঙ্গল মন্ডল, জাহিদ মন্ডল ও নাসির মন্ডলের নেতৃত্বে ২০/২৫জন সংঘবদ্ধ হয়ে খাজুরা পশ্চিম পাড়া গ্রামের মাঠে যায়। এসময় তারা মনিরুল ইসলামের ৩০ শতক, রাকিবুল ইসলামের ৩০ শতক, রাজ্জাক হোসেনের ১০ শতক ও খোকনের ১ বিঘা জমির পান বরজ ভাংচুর ও পানগাছ কেটে তছনচ করে।
এছাড়া গ্রামের আলম বিশ্বাস ও সালামতের কলাগাছ কেটে দেওয়াসহ বাড়ির কবুতর পর্যন্ত তারা ধরে নিয়ে গেছে। গ্রামের যারা হত্যা মামলার আসামী তারা সবাই গ্রাম ছাড়া এবং যাদের ক্ষেত নষ্ট করা হয়েছে তারা কেউ হত্যা মামলার আসামী না। তবে ক্ষতিগ্রস্তরা আসামী পক্ষের দলীয় লোক বলে স্বীকার করেন।
উল্লেখ্য: গত ১০জুন বুধবার রাতে বিএনপি থেকে আওয়ামীলীগের যোগদান করা ও এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ঝিনাইদহের পৌর এলাকার খাজুরা গ্রামের বিবাদমান আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে ফারুক হোসেন(৩৪) নামে একজন নিহত হয়। এঘটনায় উভয় পক্ষের নারী-পুরুষসহ আহত হয় অন্তত ২০ জন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com