বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট পড়ানোয় প্রভাষকের জরিমানা। কালের খবর

সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট পড়ানোয় প্রভাষকের জরিমানা। কালের খবর

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, কালের খবর :

গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে নিজ বাসায় প্রাইভেট পড়ানোর দায়ে এক সরকারি কলেজের প্রভাষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক গোলাম রব্বানীকে নিজ বাসায় প্রাইভেট পড়ানোর অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা ভূমি অফিসের সামনে রাস্তা সংলগ্ন ওই কলেজ শিক্ষকের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে শিক্ষার্থীদের জমায়েত করে প্রাইভেট পড়ানোর দায়ে ওই শিক্ষককের জরিমানা আদায় করে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন।
জানা গেছে, করোনার বিস্তাররোধে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর এই সুযোগে ওই শিক্ষক ১০-১৫ জন শিক্ষার্থীকে এক রুমে গাদাগাদি করে প্রাইভেট পড়াতেন। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে প্রাইভেট পড়ানোর সময় হাতেনাতে ওই প্রভাষককে আটক করা হয়। পরে সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট পড়ানোর দায়ে ওই শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জরিমানা আদায় শেষে সতর্ক করে ওই শিক্ষককে ছেড়ে দেওয়া হয়। প্রভাষক গোলাম রব্বানী সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ সরকারি ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ও উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে নিজ বাসায় প্রাইভেট পড়ানোর খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে প্রাইভেট পড়ানো অবস্থায় তাঁকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com