বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সন্ত্রাসী হামলা এডভোকেট সারোয়ার লাভলুর বাড়িতে।

সন্ত্রাসী হামলা এডভোকেট সারোয়ার লাভলুর বাড়িতে।

মোঃআশরাফ উদ্দীন , সীতাকুন্ড, চট্রগ্রাম,
করোনা পরিস্থিতিতে যখন সারাবিশ্ব জবুথবু ঠিক তখনও থেমে নেই মানুষের প্রতি মানুষের হিংস্রতা, শত্রুতা।ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মহাদেবপুর গ্রামে।সেখানে একজন আইনজীবীর বাড়িতে নৃশংস হামলা হয়েছে।তছনছ করে ফেলা হয়েছে বাড়ির আসবাবপত্র। মারধর করা হয়েছে বাড়িতে থাকা আইনজীবীর ভাগিনাকে।লুট করা হয়েছে প্রায় লক্ষাধিক টাকার মালামাল। ভুক্তভোগী আইনজীবীর নাম এডভোকেট মোঃ সরোয়ার হোসেন লাভলু।১৬ জুন মঙ্গলবার সকাল আনুমানিক ৮ টার দিকে সীতাকুণ্ডের পশ্চিম মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী আইনজীবীর পরিবার সূত্রে জানা গেছে। এ বিষয়ে ভুক্তভোগী এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু জানান আমরা সবাই শহরে অবস্থান করার সুযোগে হামলাকারীরা আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। এ ঘটনায় আমাদের ও প্রতিপক্ষের মাঝে মামলা চলমান। তারা দেওয়ানী মামলায় হাজির না হইয়া ইতিপূর্বে আমাদের কাছে চাঁদা দাবি করেছে।আমরা আদালতে মামলাও করেছি।ঐ জায়গার উপর আদালতের নিষেধাজ্ঞা জারি আছে।
ভুক্তভোগী আইনজীবীর বড় ভাই মোঃ শাহজাহান বলেন,পূর্ব শত্রুতার জের ধরে পূর্বের দাবীকৃত ১০ লক্ষ টাকা আদায়ের লক্ষ্যে প্রতিপক্ষ আমাদের বাড়িতে হামলা করেছে।এসময় তারা আমাদের বাড়ির টিনের ঘেরা ও বিভিন্ন স্থাপনা কুপিয়ে তছনছ করে ফেলে এবং বাড়িতে অবস্থানরত আমার ভাগিনা সুজনকে মেরে আহত করে। এসময় তারা সুজনের মোবাইল ও মানিব্যাগসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় আমরা সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এস আই মামুনুর রশীদ বলেন আইনজীবীর বাড়িতে হানলার ঘটনা শুনেছি।এ বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে |

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com