শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঝিনাইদহে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক। কালের খবর

ঝিনাইদহে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক। কালের খবর

ঝিনাইদহ থেকে সাঈদুর রহমান, কালের খবর :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলাহাট এলাকায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেজাউল মোল্লা (৫০) নামে শিশুটির সৎ বাবাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮ টার দিকে তাকে আটক করা হয়েছে। ভিকটিম শিশুটি উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
ভিকটিমের জানান, রেজাউল মোল্লা আমার স্বামী। তার দুই বউ। শহরের নিশ্চিন্তপুর এলাকায় আরেক বউ নিয়ে ভাড়া বাসায় থাকে। আমি তিন মেয়ে নিয়ে শহরের কলাহাট এলাকায় ভাড়া বাসায় থাকি। সে মাঝে মাঝে এখানে আসে। সোমবার রাতে সে আমাদের বাড়িতে আসে।
তিনি আরো জানান, মঙ্গলবার ভোরে আমরা দুইজন একসাথে বাইরে বের হই। সাথে সাথে সে ঘরে চলে যায় আবার। আমি কিছুক্ষণ পর গিয়ে হাতে-নাতে ধরি। এরপর মেয়ের সাথে কথা বলে বিষয়টি পরিষ্কার জানতে পারি। এর আগেও সে আমার মেয়ের সাথে এমন কাজ করেছে। মেয়েকে বলেছে কাউকে কিছু বললে তোকে গলা টিপে মেরে ফেলবো।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে রেজাউল মোল্লাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com