মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দলের প্রধানের বিজয় নিশ্চিত করতে নেতাকে ভালবেসে নির্ঘুম রাত কাটিয়েছেন সাংবাদিক নেতা মো: আসাদুজ্জামান বাবুল। রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর
সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাবেক মেয়র কামরান। কালের খবর

সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাবেক মেয়র কামরান। কালের খবর

স্টাফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসান : কালের খবর : করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে নেওয়া হয়েছে ঢাকায়। সেখানে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হবে বলে জানা গেছে। সিলেট থেকে ঢাকায় যাওয়ার আগে কামরানসিলেট শহরবাসীসহ দেশবাসী সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় গত শুক্রবার করোনা পজিটিভ ফলাফল আসে সাবেক সিটি মেয়র কামরানের। শনিবার তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

আজ রবিবার কামরানের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে। মোমেন বিষয়টি অবগত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সব শুনে তিনি কামরানকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করতে বলেন মোমেনকে। এরই প্রেক্ষিতে রবিবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ওসমানী বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্স উড়াল দেয় ঢাকার পথে।

এদিকে, বিকাল পৌনে ৬টার দিকে কামরানকে শামসুদ্দিন হাসপাতাল থেকে ওসমানী বিমানবন্দরে নেওয়া হয়। ওই সময় কামরান দুই হাত তুলে সংবাদকর্মীদের মাধ্যমে সিলেট শহরবাসীসহ সবার কাছে দোয়া কামনা করেন।

কামরানের পরিবারের পক্ষ থেকেও তার সুস্থতার জন্য সিলেট শহরবাসী সহ সারা দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com