বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ইনকিলাব থেকে দুইজন সাংবাদিকের চাকরিচ্যুতিতে ডিইউজে’র ক্ষোভ-উদ্বেগ।

ইনকিলাব থেকে দুইজন সাংবাদিকের চাকরিচ্যুতিতে ডিইউজে’র ক্ষোভ-উদ্বেগ।

কালের খবর ডেস্ক :

মহামারির মহাদুর্যোগের মধ্যে দৈনিক ইনকিলাব থেকে দুইজন সাংবিকের চাকরিচ্যুতির খবরে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র নেতৃবৃন্দ।

ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আজ এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার করার জন্য ইনকিলাব কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। অন্যথায় সাংবাদিকরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, আমরা ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, করোনাকালে যখন মালিকদের মানবিক হওয়া উচিত ছিল সেটার পরিচয় না দিয়ে কিছু নিষ্ঠুর মালিক নানা ছলছুতায় সাংবাদিকদের চাকরিচ্যূত করছে। যার সর্বশেষ শিকার হয়েছেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য সায়ীদ আব্দুল মালিক এবং সিনিয়র সাব-এডিটর ও ডিইউজের সাবেক প্রচার সম্পাদক আকন আব্দুল মান্নান।
ইনকিলাব কর্তৃপক্ষ সম্পূর্ণ অনৈতিকভাবে তাদের চাকরিচ্যুত করেছে; যা অত্যন্ত দুঃখজনক।
আমরা এ ধরনের অসহিষ্ণু মনোভাব ও কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য ইনকিলাব কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছি।

বিবৃতিতে করোনাভাইরাসের দুর্যোগের মধ্যে সংবাদকর্মীদের কর্মচ্যুত করার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণমাধ্যম মালিকদের এ ধরনের অমানবিক ও হঠকারি আচরন বন্ধ না হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে কঠোর ও সর্বাত্মক কর্মসূচিতে দিতে বাধ্য হবে।

সাংবাদিক নেতৃবৃন্দ একই সঙ্গে পবিত্র রমজান মাস পেরিয়ে গেলেও অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান সাংবাদিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করায় বিস্ময় প্রকাশ করে অবিলম্বে বকেয়াসহ চলতি মাসের বেতন পরিশোধের দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিয়াম সাধরনার পবিত্র রমজান মাসের শুরুতেই আলোকিত বাংলাদেশের অন্তত ২০ জন সাংবাদিককে চাকরিচ্যুতির নোটিশ প্রেরণ এবং জিটিভির ২ জন নিউজরুম এডিটরসহ বেশ কয়েকজন কর্মীকে চাকরিচ্যুত করার খবর পাওয়া গেছে, যা অত্য নিন্দনীয় ও উদ্বেগের।এর আগে এসএ টিভি থেকেও বহুসংখ্যক কর্মীকে চাকরিচ্যুত করা হয়। সরকারের সর্বোচ্চ পর্যায় ও তথ্য মন্ত্রীর পক্ষ থেকে করোনা দুর্যোগকালে কোন কর্মী ছাঁটাই না করার সুস্পষ্ট নির্দেশনা সত্ত্বেও একজন মন্ত্রীর মালিকানাধীন জিটিভি ও জনগণের অনুদানে পরিচালিত একটি সেবামূলক প্রতিষ্ঠানের মালিকানাধীন আলোকিত বাংলাদেশ থেকে কর্মীদের চাকরিচ্যুত করা চরম হঠকারি আচরণ ছাড়া কিছুই নয়। আমরা এ অন্যায় ও অমানবিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার, সাংবাদিকদের ন্যায্য পাওনা পরিশোধের জোর দাবী জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com